মৎস্য চাষ
জয়পুরহাটে জমকালো আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ
জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শৈলকুপায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
ঝিনাইদহের শৈলকুপায় 'রূপালি মৎস্য সনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
পঞ্চগড়ে মৎস্য পক্ষ শুরু: মাছের ঘাটতি দূর করার ঘোষণা প্রতিমন্ত্রীর
‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হচ্ছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ সকালে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে জেলাকে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, সেরা ৩ চাষিকে সম্মাননা
পটুয়াখালীর কলাপাড়ায় "রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য উপজেলার ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ’: জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
জামালপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর শুভ উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সফল মৎস্য চাষীদের পুরস্কৃত করার পাশাপাশি দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়।
খুলনায় নানা কর্মসূচিতে পালিত হবে জাতীয় মৎস্য পক্ষ: প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত জেলাজুড়ে শোভাযাত্রা, পোনা অবমুক্তকরণ, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণীসহ নানা বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় মৎস্য খাতের উন্নয়ন ও টেকসই উৎপাদনে জোর দেওয়া হয়।